• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নিহতদের তালিকা নিয়ে তারকাদের মানববন্ধন

2s8ck8j2ঢাকা: ৫ জানুয়ারি থেকে শুরু হওয়া হরতাল-অবরোধে এখন পর্যন্ত শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। তাছাড়া প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্তে অসংখ্য সাধারণ মানুষ পেট্রোল বোমায় দগ্ধ হচ্ছে। এমন পরিস্থিতিতে রোববার দুপুরে অগিদগ্ধ হয়ে নিহত ব্যক্তিদের একটি তালিকা গুলশানস্থ বিএনপি চেয়াপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়ের সামনে টানিয়ে দিয়েছে শোবিজ অঙ্গনের কয়েকজন তারকা।

অভিনেতা পীযুষ বন্দোপাধ্যায় এবং অভিনেত্রী ও সাংসদ তারানা হালিমের নেতৃত্বাধীন তারকাদের একটি প্রতিনিধি দল রোববার সকাল ১১টায় গুলশান-২ নম্বর গোলচত্বর থেকে বনানী রোডে একটি মানববন্ধনের আয়োজন করে। এতে আরো উপস্থিত ছিলেন অভিনেতা নাদের চৌধুরী, চঞ্চল চৌধুরী, সৈয়দ হাসান ইমাম, অরুণা বিশ্বাস, শানাজ খুশি, কে এস ফিরোজ, তুষার খান, আহসানুল হক মিনুসহ অনেকে।

এদিকে মানববন্ধন শেষে দুপুরে গুলশানে খালেদা জিয়ার কার্যালয়ের সামনে অগ্নিদগ্ধ হয়ে নিহত ৫৪ জনের পরিচয়সহ একটি তালিকা টানিয়ে দেন কয়েকজন তারকা। এই তালিকার উপরে লেখা ছিলো ‘আর কতো লাশ চান আপনি, বেগম খালেদা জিয়া?’ তালিকা টানানোর সময় খালেদা জিয়ার মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান চলচ্চিত্রকার পীযুষ বন্দোপাধ্যায়কে বলেন, ‘আপনারা এখানে নিহতদের তালিকা নিয়ে এসেছেন। আন্দোলনরত অনেক মানুষকে গুলি করে হত্যা করছে সরকার, গ্রেপ্তার করছে অনেক নিরীহ মানুষদের, আহত হয়েছে অসংখ্য মানুষ। তাদের একটি তালিকা করে প্রধানমন্ত্রীর কাছে নিয়ে যান।’

এ সময় পীযুষ বন্দোপাধ্যায় বলেন, ‘বিষয়টি আমি দেখবো।’ অন্যদিকে সংসদ সদস্য তারানা হালিম বলেন, ‘বেগম খালেদা জিয়া আন্দোলনের নামে মানুষ হত্যা করছেন। আমরা সাধারণ মানুষ, সহিংসতার বিপক্ষে। আমরা জিম্মি হয়ে পড়েছি। এ থেকে মুক্তি চাই। সহিংসতা বন্ধ করতে হবে। তার এই মানুষ হত্যার কর্মসূচিতে জনগণের অংশগ্রহণ নেই।’ উৎস: বাংলামেইল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ