• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ব্যবস্থাপনায় বিশ্বমানের কোর্স চালু করবে বিআইএম

bimঢাকা: দেশে যোগ্য ও দক্ষ শিল্প ব্যবস্থাপক তৈরি করতে ব্যবস্থাপনা বিষয়ে শিগগিরই বিশ্বমানের মাস্টার্স কোর্স চালু করতে যাচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম)।

রোববার বিআইএমের স্নাতোকোত্তর ডিপ্লোমা কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানানো হয়। রাজধানীর সোবহানবাগে বিআইএম ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এতে প্রধান অতিথি ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, বাজার চাহিদা বিবেচনা করে এ কোর্সের কারিকুলাম নির্ধারণ করা হবে। সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অন্যান্য মাস্টার্স কোর্সের চেয়ে এ কোর্স বেশি গ্রহণযোগ্য ও গুণগতমানের হবে বলেও জানানো হয়।

অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বলেন, ‘প্রশিক্ষিত ও যোগ্য ব্যবস্থাপক সৃষ্টির ক্ষেত্রে বিআইএমকে আরো সৃজনশীল ও উদ্ভাবনী হতে হবে। দেশে-বিদেশে যে ধরনের জ্ঞানসম্পন্ন ব্যবস্থাপকের চাহিদা রয়েছে, সেগুলো বিবেচনা করে প্রতিষ্ঠানের কোর্স কারিকুলাম প্রণয়ন করতে হবে।’

আমির হোসেন আমু আরো বলেন, ‘টেকসই ও পরিবেশবান্ধব শিল্পখাত গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে। সরকারের উদ্যোক্তা সহায়ক শিল্প ও বিনিয়োগ নীতির ফলে দেশের শিল্পখাতে গুণগত পরিবর্তন এসেছে। ২০১৩-১৪ অর্থ বছরে জিডিপিতে শিল্পখাতের অবদান প্রায় ৩২ শতাংশ এবং শ্রমশক্তির পরিমাণ ২০ শতাংশে উন্নীত হয়েছে। শিল্পায়নের চলমান ধারা অব্যাহত রাখতে নতুন আঙ্গিকে জাতীয় শিল্পনীতি-২০১৫ প্রণয়ন করা হচ্ছে।’

অনুষ্ঠানে শিল্পসচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, বিআইএমের মহাপরিচালক মোহাম্মদ আতোয়ার রহমান, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্সের সদস্য সচিব মাহবুবুল আলম প্রমুখ বক্তব্য রাখেন।

উল্লেখ্য, এ বছর বিআইএম মানবসম্পদ ব্যবস্থাপনা, আর্থিক ব্যবস্থাপনা, শিল্প ব্যবস্থাপনা, বিপণন ব্যবস্থাপনা ও কম্পিউটার সায়েন্স বিষয়ে স্নাতোকোত্তর ডিপ্লোমা কোর্সের আয়োজন করেছে। এক বছর মেয়াদি এসব কোর্সে ৬ শতাধিক শিক্ষার্থী ভর্তি হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ