• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জামুকা ডিজির অনিয়ম তদন্ত করবে মন্ত্রণালয়

Gov.ঢাকা: জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) মহাপরিচালক (ডিজি) শ্যামাপদ দে’র বিভিন্ন অনিয়ম তদন্তের  সিদ্ধান্ত নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সম্প্রতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা থেকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। যার স্বারক নম্বর-১২০।

মহাপরিচালকের বিরুদ্ধে ১১টি সুনির্দিষ্ট বিষয়ে জামুকার ৩০ জন কর্মকর্তা-কর্মচারী লিখিত অভিযোগ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে। বিষয়টি আমলে নিয়ে তা তদন্ত করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

চিঠির সঙ্গে অভিযোগপত্রটিও সংযুক্ত করা হয়। বিষয়টি তদন্ত করতে শিগগিরই তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, বিভিন্ন স্পর্শকাতর বিষয়ে কটাক্ষ, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অশোভন আচরণ, অফিসিয়াল ট্যুর না করেই বিল নেয়াসহ না না অভিযোগ আছে জামুকার ডিজি শ্যামাপদ দে’র বিরুদ্ধে।

এরই ধারাবাহিকতায় জামুকার ডিজি শ্যামাপদ দে’র নানা অনিয়ম তদন্ত করে তাকে অন্যত্র বদলির দাবি জানিয়ে কর্মকর্তা-কর্মচারীরা গত ২১ জানুয়ারি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের কাছে লিখিত অভিযোগ করেন। ওই অভিযোগের প্রেক্ষিতে জামুকার ডিজির বিরুদ্ধে তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ