• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বোচাগঞ্জে বিএনপি নেতাকর্মীদের উপর পুলিশের লাঠিচার্জ : আহত ১০

Dinajpur Mapদিনাজপুর প্রতিনিধি : জেলার বোচাগঞ্জে বিএনপির মিছিলের প্রস্তুতিকালে পুলিশের লাঠিচার্জ, টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপে অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছে। শনিবার (২১ (ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
বোচাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মঞ্জুরুল ইসলাম জানান, শনিবার বিকেলে ৭২ ঘন্টার হরতালের সমর্থনে মিছিলের উদ্দেশ্যে নেতাকর্মীরা সওদাগড়পট্টিস্থ দলীয় কার্যালয়ের সামনে জমায়েত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অতর্কিতে নেতাকর্মীদের উপর লাঠিচার্জ করে। পুলিশের বেপরোয়া লাঠিচার্জের ঘটনায় নেতাকর্মীরা বিক্ষদ্ধ হয়ে উঠে ও পুলিশের সাথে তর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে দু’একটি ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ বিক্ষুব্ধ নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে ও পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ১৩ রাউন্ড রাবার বুলেট ছুড়ে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।
বিএনপি-পুলিশের সংঘর্ষের সময় শহরের দোকান পাট বন্ধ হয়ে যায়। সর্বত্র আতংক ছড়িয়ে পড়ে। বোচাগঞ্জ পৌর শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।
পুলিশের লাঠিচার্জে ও রাবার বুলেটের আঘাতে বোচাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান দুলাল, সাধারন সম্পাদক অধ্যাপক মঞ্জুরুল ইসলাম, সহ-সভাপতি রবিউল গনি রবি, পৌর বিএনপির যগ্ম সম্পাদক এম ওয়ালী ফ্লাড, যুবলদ নেতা আসাদুল হক চৌধুরীসহ অন্তত ১০ নেতাকর্মীর আহত হয়েছে বলে তিনি জানান।
বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাবিবুল হক প্রধান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মিছিল থেকে নাশকতার পরিকল্পা করছিল বিএনপির নেতাকর্মীরা। তাদের সেই চেষ্টা ভুন্ডল করে দেয়া হয়েছে। মিছিলকারীরা পুলিশের উপর হামলা চালালে পুলিশ পুরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ১৩ রাউন্ড রাবার বুলেট বর্ষণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ