• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাজারহাটে রিভলভার ঠেকিয়ে বাড়ি ডাকাতি

Dakatiরাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে শনিবার দিবাগত রাতে রিভলভার ঠেকিয়ে বাড়ির লোকজনকে জিম্মি করে ফিল্মি স্টাইলে আলমারীর চাবি নিয়ে ৭ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ টাকা ডাকাতরা নিয়ে গেছে। এ ঘটনাটি ঘটেছে উপজেলার চাকিরপশার ইউপি’র বাজেমুজরাই এলাকার অব. স্কুল শিক্ষক মাইনুল ইসলাম মাষ্টারের বাড়িতে। প্রত্যক্ষদর্শী বাড়ির লোকজন জানায়, শনিবার রাত আড়াইটার দিকে দু’টি মাইক্রোযোগে ১৫-২০ জনের মুখোশ পড়া একদল ডাকাত বাড়িতে প্রবেশ করে সকল সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে। কোন কিছু বুঝে উঠার আগেই ডাকাতদল বাড়ির আসবাবপত্র ও আলমারীর চাবি নিয়ে ৭ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ টাকা নিয়ে মাইক্রোযোগে দ্রুত চম্পট দেয় ডাকাতদল। পরে ওই বাড়ির সদস্যদের আত্মচিৎকারে পার্শ্ববর্তীরা এসে ডাকাতির বিষয়টি অবহিত হন। গতকাল দুপুরে খবর পেয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি)’র নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় রাজারহাট থানায় অব. স্কুল শিক্ষক মাইনুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত ১৫-২০ জনকে আসামী করে একটি ডাকাতির মামলা দায়ের করেন। এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রশিদ বলেন, সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন পূর্বক ডাকাতির ধরণ ও আলামত প্রত্যক্ষ করেছি। অতি শীঘ্রই ডাকাতির সঙ্গে জড়িতদের গ্রেপ্তার পূর্বক আইনের আওতায় নিয়ে আসা সম্ভব হবে। ডাকাতদের গ্রেপ্তারে পুলিশি জোর অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ