• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে ভাষা শহীদদের স্মরণে উদীচীর গীতি নৃত্য নাট্য

Saidpurসিসি নিউজ: সৈয়দপুরে মহান ভাষা শহীদদের স্মরণে একটি গীতি নৃত্য নাট্য পরিবেশিত হয়েছ।

‘এ লড়াই বাঁচার লড়াই ’ নামে এ গীতি নৃত্য নাট্য পরিবেশন করে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী সৈয়দপুর শাখা। ২১ ফেব্রুয়ারীর সন্ধ্যায় সৈয়দপুর রেলওয়ে শহীদ স্মৃতি পার্কের উন্মুক্ত মঞ্চে এ গীতি নৃত্য নাট্যের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জাওয়াদুল হক সরকার।বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. হাফিজুর রহমান হাফিজ এবং সম্মিলিত সাংস্কৃতিক জোট নীলফামারী জেলা শাখার আহ্বায়ক মো. আহ্সান রহিম মঞ্জিল। এ আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদীচী শিল্পী গোষ্ঠী সৈয়দপুর শাখার সভাপতি ও সৈয়দপুর সরকারি কারিগরি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. শাহ্ মো. আমির আলী আজাদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সাংসদ আলিম উদ্দিন, উদীচী শিল্পী গোষ্ঠী নীলফামারী জেলা শাখার সভাপতি অধ্যক্ষ হাশিম রায়হান অপু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সৈয়দপুর থানা শাখার সভাপতি নুরুজ্জামান জোয়ারদার,সৈয়দপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাকির হোসেন বাদল প্রমূখ।
পরে গীতি নৃত্য নাট্য ‘এ লড়াই বাঁচার লড়াই’ পরিবেশিত হয়। গীতি নাট্যটি গ্রন্থনা করেন নুরুজ্জামান জোয়ারদার। গীতি নৃত্য নাট্যটির নিদের্শনা ও পরিচালনায় ছিলেন শেখ রোবায়তুর রহমান রোবায়েত। এতে উদীচী শিল্পী গোষ্ঠীর শিল্পীরা অভিনয় করেন। আলোক নির্দেশনায় ছিলেন দলিলুর রহমান দিলু ও আব্দুল কুদ্দুস। রূপসজ্জায় ছিলেন আখতারুল ইসলাম মৃধা।এ গীতি নৃত্য নাট্যটিতে অংশ নেওয়া শিল্পীরা অভিনয় করে দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। শহরের সর্বস্তরের বিপুল সংখ্যক দর্শক উপস্থিত হয়ে গীতি নৃত্য নাট্যটি উপভোগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ