• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নাশকতার অভিযোগে বহিষ্কৃত যুবলীগ নেতা গ্রেপ্তার

Handরাজশাহী: জামায়াতে ইসলামীর হয়ে হরতাল অবরোধে বোমাবাজি ও নাশকতায় জড়িত থাকার অভিযোগে রাজশাহী মহানগর যুবলীগের বহিষ্কৃত সহ-সভাপতি আব্বাস আলীকে (৪০) গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার সন্ধ্যা ছয়টার দিকে রাজশাহীর পবা উপজেলার কাটাখালী এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিজিবি ৩৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আনোয়ার উল আলম জানান, বিজিবির সদস্যরা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাকে আটক করেন। তিনি যুবলীগ থেকে কয়েক বছর আগেই বহিষ্কৃত হয়েছেন। তার বিরুদ্ধে অভিযোগ, বর্তমানে তিনি জামায়াতের হয়ে কাটাখালী এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছেন। তার সহায়তায় ওই এলাকায় জামায়াত সংগঠিত হয়ে ধ্বংসাত্মক কাজ চালাচ্ছে।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান আব্বাস আলীকে বিজিবি সদস্যরা গ্রেপ্তার করেছে। তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। আগামীকাল কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার জানান, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৬ বছর আগে আব্বাস আলীকে যুবলীগ থেকে বহিষ্কৃত করা হয়েছিলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ