• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পঞ্চগড়ে ধর্ষণের অভিযোগে যুবকের যাবজ্জীবন

Adalotপঞ্চগড় : ধর্ষণের অভিযোগে খোকন চন্দ্র বর্মন (২৫) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার বিকালে পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এর বিচারক জেলা ও দায়রা জজ এম এ নূর এই রায় দেন।

খোকনের বাড়ি আটোয়ারি উপজেলার রাধানগর ইউনিয়নের রসেয়া বানিয়াপাড়া গ্রামে। সে ওই গ্রামের বিরেন বর্মনের ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১১ সালের ৫ নভেম্বর দুপুরে আসামি খোকন চন্দ্র বর্মন একই গ্রামের এক কিশোরীকে (১৭) বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলে একাধিকবার ধর্ষণ করে। এক পর্যায়ে সে অন্তঃসত্বা হয়ে পড়লে খোকনকে বিয়ের জন্য চাপ দিলে সে অস্বীকার করে। এ ঘটনায় কিশোরীর বাবা ২০১১ সালের ৭ মে আটোয়ারি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় একটি মামলা দায়ের করেন। বর্তমানে ওই কিশোরীর চার বছরের এক ছেলে রয়েছে।

আটোয়ারী থানার ওসি মো. মজনুর রহমান তদন্ত শেষে ২০১১ সালের ১৩ জুলাই আদালতে খোকন বর্মনের নামে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় আদালত আট জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। স্বাক্ষী প্রমাণ সাপেক্ষে দোষী সাব্যস্ত হওয়ায় আদালত তাকে এই সাজা দেন।

রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আমিনুর রহমান এবং আসামি পক্ষে অ্যাডভোকেট রফিকউদ্দিন আহম্মদ মামলাটি পরিচালনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ