• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সোনাক্ষির এবার পালা অ্যাকশনের

sonakshiবিনোদন ডেস্ক: প্রেমের দৃশ্য তো অনেক হয়েছে, এবার পালা অ্যাকশনের৷ রোমান্সের কাব্যে ইতি টেনে আপাতত বলিউডের অ্যাকশন গার্ল হয়ে উঠতে চলেছেন সোনাক্ষি সিনহা৷ তাঁর পরের ছবির জন্য অনল অরাসুর কাছে ট্রেনিংও নিতে শুরু করছেন তিনি৷ ডেথ স্টান্সের জন্য বলিউড এবং দক্ষিণী ইন্ডাস্ট্রিতে বিখ্যাত অনল অরাসু৷ ‘দাবাং ২’, ‘রাউডি রাঠোর’, ‘হলিডে’র মতো ছবিতে স্টান্টের ডিরেকশন দিয়েছিলেন তিনিই৷ এ আর মুরুগাডসের ছবির জন্য এবার তাঁরই দ্বারস্থ হয়েছেন সোনাক্ষি৷ এ ছবি নারীকেন্দ্রিক৷ আর তাই বেশ কিছু অ্যাকশন করতে হবে সোনাক্ষিকে৷ বলিঅন্দরের খবর, নিজের প্রথম অ্যাকশন ছবি নিয়ে বেশ একসাইটেড সোনাক্ষি৷ এর আগে অনলের স্টান্স করা ছবিতে তিনি কাজ করেছেন৷ তবে সে সব ছিল অক্ষয়কুমার এবং সলমন খানের জন্য৷ শুটিংয়ের সময় দূর থেকে সে সব দেখেছেন তিনি৷ তবে এবার তাঁর নিজের পালা৷ আর তাই বেশ উত্তেজিত সোনাক্ষি৷ অ্যাকশনে এর আগে বলিউডে সাম্পতিক নায়িকাদের মধ্যে নাম লিখিয়েছিলেন করিনা কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোনরা৷ এবার সে দলে সোনাক্ষিও৷ রোম্যান্টিক সোনিক্ষি ‘লুটেরা’ হয়ে ফ্যানদের মন চুরি, এখন দেখার অ্যাকশন গার্ল হয়ে সোনাক্ষি কতটা বাজিমাত করেন৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ