সিসি নিউজ: বিএনপির নেতৃত্বে ২০ দলের চলমান অবরোধ-হরতাল প্রত্যাহার,পেট্রোলবোমায় মানুষ পুড়িয়ে হত্যা বন্ধ এবং শিক্ষার্র্থীদের লিখাপড়া ও পরীক্ষা বিঘ্নিত না করার দাবিতে নীলফামারীর সৈয়দপুর উপজেলা শহরে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীসহ সাধারণ শিক্ষার্থীরা মানবন্ধন ও সমাবেশ করেছে। বুধবার দুপুরে সৈয়দপুর প্রেসক্লাবের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। এ সময় শিক্ষার্থীদের সাথে একাত্ত্বতা ঘোষনা করে এতে বিভিন্ন সংগঠন অংশ নেয়।
মানববন্ধন চলাকালে প্রতিবাদ সভায় ইবনে মিজান রূপমের সভাপতিত্বে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য বলেন লিয়ন, সাব্বির, শাহরিয়ার রহমান, মঈন খান, নাঈম ইসলাম ,সৈয়দপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব সোহাগ, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম টিটো, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফয়সাল দিদার দিপু ও ছাত্রনেতা আজিজুল হাকিম রাকিব।