খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের উপজেলা কমিটি পুনঃগঠিত হয়েছে। কমিটিতে প্রবীণ জাসদ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ্ সভাপতি এবং রবিয়ুল আলম মাস্টারকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার বিকাল সাড়ে ৫টায় উপজেলা জাসদের পাকেরহাট অফিসে অনুষ্ঠিত কমিটি গঠন ও আলোচনা অনুষ্ঠানে জেলা জাসদের সাধারণ সম্পাদক এডভোকেট মো: লিয়াকত আলী ও যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা ১৪ দলের সদস্য সচিব সহিদুল ইসলাম (সহিদুল্লাহ্)’র উপস্থিত ছিলেন। ৩২ সদ্যসের পুনঃগঠিত কমিটিতে অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি অহিদুল হক চৌধুরী, শ্রী সদন চন্দ্র রায় ও মো: শহিদুল্লাহ্, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মহসিন আলম, কোষাধ্যক্ষ আব্দুল খালেক, দপ্তর সম্পাদক খনিজ চন্দ্র রায়, প্রচার ও প্রকাশনা সম্পাদক রতন চন্দ্র রায়, জনসংযোগ সম্পাদক শ্রী দুলাল চন্দ্র রায়, সমাজসেবা সম্পাদক আব্দুল বাতেন, শ্রম বিষয়ক সম্পাদক, সুমন রায়, কৃষি সমবায় ও কৃষি শ্রমিক সম্পাদক আজিজার রহমান, মহিলা বিষয়ক সম্পাদক জাহানার বেগম, শিক্ষা বিষয়ক সম্পাদক শ্রী জীতেন্দ্র নাথ রায়, আইন বিষয়ক সম্পাদক আশরাফুল আলম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক শ্রী দিনেশ চন্দ্র রায়, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মজিবর রহমান শাহ্, সংখ্যালঘু ক্ষুদ্র জাতি ও আদিবাসী জনগোষ্ঠী বিষয়ক সম্পাদক শ্রী নরেন্দ্র নাথ শাস্ত্রী, পরিবেশ বিষয়ক সম্পাদক মাহিন চন্দ্র রায় কণ্ঠ ভোটে নির্বাচিত হন।