বিনোদন ডেস্ক: ইরোটিক ট্রেলার আর একটা ডান্স নাম্বার মুক্তি পাওয়ার পর, ২৬ ফেব্রুয়ারি মুক্তি পেল একটা রোম্যান্টিক গান। বলছি‚ সানি লিওন অভিনীত ছবি ‘এক পহেলি‚ লীলা’র কথা। এই সিনেমার ‘তেরে বিনা নেহি লাগে’ গানে সানিকে দেখা যাচ্ছে ছবির তিন নায়ক জয় ভানুশালি, রজনীশ দুগ্গল এবং রাহুল দেবের সঙ্গে রোম্যান্স করতে।
সানির অভিনীত অন্য ছবির মতোই এই গানটাতেও আছে সব ‘হট’ দৃশ্য। সানিকে এই গানটাতে দেখা যাচ্ছে ভারতীয় পোশাকে। যদিও মানতেই হবে‚ এই পোশাকেও ওঁকে যথেষ্ট মোহময়ী দেখাচ্ছে। এই মিউজিকাল থ্রিলারে সানিকে তিন রকম রূপে দেখা যাবে। প্রথমটা একজন রাজকুমারীর, দ্বিতীয়টা একজন গ্রামের মেয়ের আর তৃতীয়টা একজন আধুনিকার। ছবির গল্প ৩০০ বছর আগে শুরু।
ছবিতে ভরপুর রোম্যান্স, ড্রামা, সাসপেন্স ছাড়াও আছে পুনর্জন্মের রহস্য। ছবির ট্রেলার ৫ ফেব্রুয়ারি মুক্তি পায়। আর ইতিমধ্যেই তা ১ কোটি বার দেখা হয়েছে ইউ টিউবে। এমনকি ‘তেরে বিনা নেহি লাগে’ গানটা যা ২৬ ফেব্রুয়ারি রাত নটায় আপলোডেড হয়‚ কয়েক ঘণ্টার মধ্যে ১ লাখ বার দেখা হয়েছে। ববি খান পরিচালিত ‘এক পহেলি‚ লীলা’ ১০ এপ্রিল মুক্তি পাবে। | 121