• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

স্বেচ্ছামৃত্যুর অনুমতি চাইলো চিলির কিশোরী

031আন্তর্জাতিক ডেস্ক: চিলিতে ১৪ বছর বয়েসি একটি অসুস্থ কিশোরী একটি ভিডিও পোস্ট করেছে, যেখানে সে স্বেচ্ছামৃত্যুর অনুমতি পাওয়ার আবেদন করেছে প্রেসিডেন্টের কাছে।

ভ্যালেন্টিনা মরেইরা নামে এই কিশোরী সিসটিক ফিব্রোসিস নামে অনিরাময়যোগ্য একটি জিনগত রোগে আক্রান্ত।

ভ্যালেন্টিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওতে বলেন, ‘আমি জরুরী ভিত্তিতে প্রেসিডেন্টের সঙ্গে কথা বলতে চেয়েছি, কারণ এই রোগ নিয়ে বেঁচে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেছি আমি’।

হাজার হাজার মানুষ ভ্যালেন্টিনার এই ভিডিও-চিত্রটি দেখার পর চিলির প্রেসিডেন্ট মিচেল বেচেলেটেরও নজরে আসে ব্ষিয়টি।

তিনি আর দেরী না করে হাসপাতালে ছুটে গেছেন অসুস্থ ভ্যালেন্টিনাকে দেখতে।

তার মুখপাত্র বলেছেন, ভ্যালেন্টিনাকে আত্মহত্যার অনুমতি দেয়া হবে না, তবে যতদিন সে বেঁচে আছে ততদিন ধরে তার মানসিক চিকিৎসা চালিয়ে যেতে খরচ দেবে সরকার।

চিলিতে স্বেচ্ছামৃত্যু আইনত নিষিদ্ধ। তবে ভ্যালেন্টিনার স্বেচ্ছামৃত্যুর এই আবেদন এই আইনটিকে নিয়ে বিতর্ক আবার উস্কে দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ