• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জোড়া সেঞ্চুরিতে শ্রীলংকার বিশাল জয়

207331.3খেলা্ধুলা ডেস্ক: হাড্ডাহাড্ডি লড়াইয়েরই ইঙ্গিত মিলেছিল ইংল্যান্ডের স্কোর দেখেই। জো রুটের সেঞ্চুরিতে লংকানদের সামনে ৩০৯ রানের বিশাল চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল ইংল্যান্ড। কিন্তু ইটের জবাব পাটকেলটি দিয়েই দিল শ্রীলংকা। ৩১০ রান তাড়া করতে নেমে থিরিমান্নে আর সাঙ্গাকারার জোড়া সেঞ্চুরিতে ১৬ বল হাতে রেখেই ৯ উইকেটের বিশাল জয় পেয়ে গেল শ্রীলংকা।

জয়ের জন্য ৩১০ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা দুর্দান্ত করেছে শ্রীলংকা। লাহিরু থিরিমান্নে ও দিলশানে ১০০ রানের ওপেনিং জুটিতে জবাবটা ভালোভাবেই দিতে শুরু করে লংকানরা। শেষ পর্যন্ত দ্বিতীয় উইকেট জুটিতে সাঙ্গাকারা আর থিরিমান্নের ২১২ রানের অপরাজিত জুটির ওপর ভর করে ৪৭.২ ওভারেই ১ উইকেটে জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলংকা।

দিলশান ৫৫ বলে ৪৪ রান করে আউট হয়ে যান। থিরিমান্নে ১৩৯ এবং সাঙ্গাকারা অপরাজিত থাকেন ১১৭ রান নিয়ে ব্যাট করছেন। ইংল্যান্ডের হয়ে একমাত্র উইকেটটি নেন মঈন আলী।

এর আগে জো রুটের অসাধারণ সেঞ্চুরির ওপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩০৯ রান সংগ্রহ করে ইংলিশরা। রুট ১০৮ বলে ১২১ রানের অনবদ্য ইনিংস খেলেন। তার ইনিংসটি ১৪টি চার ও ২টি ছক্কায় সাজানো ছিল।

এছাড়া ইয়ান বেল, এউইন মরগ্যান, জেমস টেলর ও জস বাটলারের ছোট ছোট ইনিংসও ইংলিশদের ৩০৯ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়তে সাহায্য করে। বেল ৪৯, বাটলার ৩৯, মরগান ২৭ ও টেলর করেন ২৫ রান।

শ্রীলংকার পক্ষে ১টি করে উইকেট নেন মালিঙ্গা, লাকমাল, ম্যাথিউজ, দিলশান, হেরাথ এবং পেরেরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ