সিসি নিউজ: নীলফামারী শহরে পর পর তিনটি ককটেল বিষ্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে কেউ আহত হয়নি। এসময় শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পরে। রোববার রাত ১১টার দিকে এই বিষ্ফোরণ ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাত ১১টার দিকে একটি মটর সাইকেলে মুখোশধারী দুইজন দুর্বৃত্ত তিন মিনিটের ব্যবধানে চৌরঙ্গী মোড়, ডিসির মোড় ও পিটিআই মোড় সড়কের ওপর পর পর তিনটি ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এসময় এই দিন মোড়ের দোকনাপাট বন্ধ হয়ে যায়। মূর্হুতের মধ্যেই শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জনশূণ্য হয়ে পড়ে রাস্তাঘাট।
ককটেল বিষ্ফোরণের সত্যতা নিশ্চিত করে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান পাশা জানান, চলমান অবরোধ হরতালে জনমনে আতঙ্ক সৃষ্টির জন্য ককটেল বিষ্ফোরণ ঘটাছে। এদের গ্রেপ্তার করতে শহর জুড়ে অভিযান চলছে।