সিসি ডেস্ক: স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জানিয়েছেন, শর্তপূরণ সাপেক্ষে দিনাজপুর ও ময়মনসিংহকে সিটি করপোরেশনে উন্নীত করার বিষয়টি সরকার বিবেচনা করছে। সিটি করপোরেশন গঠনের শর্ত অনুযায়ী পৌর এলাকার জনসংখ্যা ন্যূনতম চার লাখ হতে হবে, প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব হবে তিন হাজার, বছরে স্থানীয় আয়ের উৎস ৫ কোটি টাকা এবং আয়তন ন্যূনতম ২৫ বর্গকিলোমিটার হতে হবে।
সোমবার বিকেল সাড়ে চারটায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। পিনু খানের প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী এসব কথা বলেন।