• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাশিয়ার নেমসভের শেষকৃত্যে হাজার হাজার মানুষের সমাগম

downloadআন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ায় আততায়ীর গুলিতে নিহত বিরোধী নেতা বরিস নেমসভের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন শোকাহত হাজার হাজার মানুষ।
শাখারভ সেন্টারে এক অন্তিম অনুষ্ঠান শেষে দক্ষিণ-পশ্চিম মস্কোর একটি কবরস্থানে তাকে সমাধিস্থ করা হয়।
শুক্রবার রাতে ক্রেমলিনের কাছে একটি সেতুর ওপর তাকে গুলি করে হত্যা করা হয়। কিন্তু কে তাকে হত্যা করলো, বা কেনই তাকে হত্যা করা হলো তা এখনো রহস্যে ঢাকা রয়েছে।

ইউরোপের বেশ কয়েকজন রাজনীতিক মস্কোর বিরুদ্ধে অভিযোগ করেছেন যে তাদেরকে এই অনুষ্ঠানে যেতে দেওয়া হয়নি।মস্কোর শাখারভ মানবাধিকার কেন্দ্রে লাইন দিয়ে হাজার হাজার মানুষ মি. নেমসভের কফিনের প্রতি তাদের শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
এর পর শহরের দক্ষিণ-পশ্চিমের ট্রয়কুরোভস্কই গোরস্তানে তাকে কবর দেয়া হয়।
শাখারভ সেন্টারে উপস্থিত বিবিসির একজন সংবাদদাতা জানান, সেখানে আগত অনেক মস্কোবাসীই বলেন – তারা আজ এমন এক মানুষের জন্য এখানে এসেছেন সত্য প্রকাশে যিনি বরাবরই সাহসী ছিলেন।
রুশ প্রেসিডেন্ট পুতিনের একজন ঘোরতর সমালোচক ছিলেন বরিস নেমসভ। প্রেসিডেন্ট পুতিনের প্রশাসনে দুর্নীতি নিয়ে সোচ্চার ছিলেন তিনি। ইউক্রেইনের বিরুদ্ধে রুশ যুদ্ধকে তিনি অবৈধ বলে বর্ণনা করেছেন।
ওদিকে বেশ ক’জন ইওরোপীয় নেতাকে আজ মি. নেমসভের শেষকৃত্যে যোগদান করতে দেয়া হয়নি।
পোল্যান্ডের একজন রাজনীতিকের ভিসার আবেদন নাকচ করা হয় এবং ইওরোপীয় পার্লামেন্টে লাতভিয়ার একজন এমপিকেও মস্কোর বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়।
মি. নেমসভের শেষকৃত্যে রুশ সরকারের তরফে একজন উপপ্রধানমন্ত্রী হাজির থাকলেও প্রেসিডেন্ট পুতিন খুবই নিম্নপদস্থ এক কর্মকর্তাকে তার প্রতিনিধি হিসেবে সেখানে পাঠান।- বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ