• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

হাবিপ্রবির শিক্ষার্থীদের দিনব্যাপী মাশরুম চাষের প্রশিক্ষণ

IMG_682__4দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর হর্টিকালচার সেন্টার ও হাবিপ্রবির হর্টিকালচার বিভাগের যৌথ উদ্যোগে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কৃষি অনুষদের সমাপনি বর্ষের শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপী মাশরুম চাষ সংক্রান্ত এক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে মাশরুম কি, চাষযোগ্য মাশরুমের পরিচিতি, গুরুত্ব মাশরুম রন্ধন প্রণালী, ল্যাবরেটরিতে মাশরুমেরর বীজ উৎপাদন প্রদ্ধতি ও করনীয়, বানিজ্যিকভাবে মাশরুম চাষের বিভিন্ন কলাকৌশল, ল্যাবরেটরিতে মাশরুমের বীজ উৎপাদন প্রদ্ধতি ও কলাকৌশল প্রদর্শন, কৃষক পর্যায়ে বাণিজ্যিক প্রদ্ধতিতে মাশরুম উৎপাদন প্রদর্শন বিষযে আলোচনা করা হয়।
দুপুরে প্রশিক্ষণের পর্যালোচনা ও সমাপনি বক্তব্য রাখেন হাবিপ্রবির শিক্ষক প্রফেসর টিএমটি ইকবাল, হর্টিকালচার বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, সহযোগী আধ্যাপক ড. শরীফ মাহমুদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক একেএম নুরুল আমীন। বক্তারা শিক্ষার্থীদের মাশরুম সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করে এই সেক্টরে ভুমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠান সঞ্চালনা করেন দিনাজপুর হর্টিকালচার সেন্টারের উপ-সহকারী উদ্যান কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ