• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

স্ত্রীর গর্ভপাত করায় স্বামীর ১০ বছরের কারাদণ্ড

Adalotসিসি ডেস্ক: জোর করে স্ত্রীর গর্ভপাত করায় স্বামী দুলু মিয়ার ১০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে রংপুর অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান।

বুধবার দুপুরে তিনি এই রায় দেন।

মামলার রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি ফারুক মোহাম্মদ রেজাউল করিম জানান, পীরগাছা উপজেলার প্রতাব বিষু এলাকার মৃত আবু বকর সিদ্দিকের ছেলে  দুলু মিয়ার(২৮) সাথে ২০০৮ সালের  ২ নভেম্বর বিয়ে হয় উপজেলার জয়সেন এলাকার নুর হোসেনের মেয়ে চায়না বেগমের(২৫)।

চায়না গর্ভবতী হলে ২০১০ সালের ২৬ ফেব্রুয়ারি দুলু মিয়া গর্ভপাতের উদ্দেশ্যে স্ত্রী চায়নার পেটে লাথি মারেন। পরে তাকে আহত অবস্থায় প্রথমে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চায়না বাদি হয়ে একটি গর্ভপাতের মামলা করেন(নং৩০৭/১০)।

এপিপি ফারুক জানান, ওই মামলায় দীর্ঘ শুনানী শেষে বুধবার অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান আসামি দুলু মিয়াকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডের আদেশ দেন।

আসামি দুলু মিয়া জামিনে ছিলেন। বুধবারই তাকে গ্রেফতার করে কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ