• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হাজারীবাগে আ.লীগের সমাবেশে বিস্ফোরণ

Awaঢাকা: রাজধানীর হাজারীবাগে আওয়ামী লীগের সমাবেশে ককটেল হামলার ঘটনা ঘটেছে। এতে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাসহ দুই সাংবাদিক আহত হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার বেলা ৩টার দিকে হাজারীবাগ পার্কে আওয়ামী লীগের সমাবেশ চলছিল। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ব্যারিস্টার ফজলে নূর তাপস। হঠাৎ সেখানে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে ২২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকল লীগের সহ-সভাপতি মুক্তার হোসেন (২৮), অনলাইন নিউজ পোর্টাল ঢাকা রিপোর্টের সাংবাদিক রিয়াজ আহমেদ (৩২) এবং সেলিম (৩০) নামে আরেক সাংবাদিক আহত হন।

এ বিষয়ে হাজারীবাগ থানার ওসি মাইনুল ইসলামের মোবাইল ফোনে এবং হাজারীবাগ থানার ডিউটি অফিসারকে বার বার ফোন করলেও তারা ফোন না ধরায় এ বিষয়ে পুলিশের কোনো বক্তব্য জানা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ