• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ইয়াবাসহ ওলামা লীগ নেতা আটক

11040139_799222573500028_712775273_nকক্সবাজার: ৪শ পিস ইয়াবাসহ কক্সবাজার জেলা ওলামা লীগের সাবেক সাধারণ সম্পাদক বদিউল আলম সিকদারকে আটক করেছে পুলিশ। এ সময় তার সহযোগী আরো একজনকে আটক করা হয়। মঙ্গলবার রাতেশহরের পিটিস্কুল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক বদিউল টেকনাফ উপজেলা সাতঘরিয়া পাড়ার মীর আহমদ সিকদারের ছেলে।

কক্সবাজার সদর মডেল থানার অপারেশন অফিসার কাইয়ুম উদ্দীন চৌধুরী জানান, বদিউল সিকদার পিটি স্কুল এলাকায় ইয়াবা বিক্রির করার জন্য খদ্দেরের অপেক্ষা করছে। এমন গোপন সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানে ৪শ পিস ইয়াবাসহ তাকে ও তার সহযোগী রামু গর্জনিয়ার জাহাজপাড়া এলাকার মৃত বশর করিমের ছেলে আবদুল হাকিমকে হাতে নাতে আটক করে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।

অন্যদিকে, একই অভিযানে হাশেমিয়া মাদরাসার সামনে থেকে ৪শ পিস ইয়াবাসহ আরো দু’জনকে আটক করে পুলিশ।

আকটকৃতরা হলেন-উখিয়া কোটবাজার এলাকার মাহমুদুল হাসানের ছেলে মো. শফিক (২০) ও দক্ষিণ রুমালিয়াছড়ার শামসুল আলমের ছেলে নেছার (৩০)। তাদের বিরুদ্ধেও সংশ্লিষ্ট আইনে একটি মামলা রুজু হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউল ইসলাম জানান, আটককৃদের আদালতে মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ