• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা, দগ্ধ ১২

Petorlকিশোরগঞ্জ: কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত এলাকায় একটি যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা হামলায় নারীসহ অন্তত ১২ যাত্রী দগ্ধ হয়েছে।

বুধবার রাত সোয়া ১১টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব সড়কে দুর্বৃত্তরা এ হামলা করে। আহতদেরকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দগ্ধ আব্দুল মালেক (৩৫) ও জাহেদা (৪০) অবস্থা আশঙ্কাজনক।

অপর আহতরা হলেন- দীপু রায় (২৩), মোতালেব (৩৮), পূর্ণিমা রায়(১৫), উষা রায় (১৭), বিল্পব পাল (৩০), নিমায় রায় (৩০), বিকাশ নায়েক মোদক (২৫), প্রতাপ চন্দ্র রঞ্জন (২৬), মাহফুজ (৩৫)।

পুলিশ ও এলাকাবাসী জানায়, নেত্রকোনার কেন্দুয়া থেকে ৩০/৩৫ জন যাত্রী নিয়ে শাহ সুলতান পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব-১১ ১৫ ১৯) সিলেটের ভোলাগঞ্জে যাচ্ছিল। রাত সোয়া ১১টার দিকে বাসটি কিশোরগঞ্জ জেলা সদরের চৌদ্দশত এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা পেট্রোলবোমা ছুড়ে মারে। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং দগ্ধ যাত্রীদের কিশোরগঞ্জ জেলা হাসপাতালে পাঠায়। কিশোরগঞ্জ পুলিশ সুপার আনোয়ার হোসেন খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করা যায়নি। জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। গাড়ির চালক পলাতক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ