• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফেসবুক, টুইটারকে বিদায় পামেলার

pamela-anderson-hot-photo-817610_0বিনোদন ডেস্ক: ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রামসহ সব সামাজিক সাইট থেকে বিদায় নিচ্ছেন হলিউড অভিনেত্রী পামেলা এন্ডারসন। এরই মধ্যে তিনি নিজের ফেসবুক ও টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছেন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ না করলেও এখন থেকে কেবল ব্যক্তিগত কাজেই সেটি ব্যবহার করবেন তিনি।

সামাজিক যোগাযোগ রক্ষার ওয়েবসাইট আর ব্যবহার করবেন না জানিয়ে সম্প্রতি এক টুইটার বার্তায় ৪৭ বছর বয়সী পামেলা লেখেন, বিদায় টুইটার, ফেসবুক ও ইনস্টাগ্রাম। আমার এই সিদ্ধান্তের পেছনে ব্যক্তিগত কোনো কারণ নেই। খবর নিউইয়র্ক ডেইলিনিউজ ডটকম।

সামাজিক যোগাযোগ রক্ষার ওয়েবসাইটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নেওয়ার পেছনে কোনো ব্যক্তিগত কারণ নেই দাবি করলেও, কিছুদিন আগেই স্বামী রিক সলোমনের কাছ থেকে তৃতীয় বারের মতো বিচ্ছেদের আবেদন করেছেন পামেলা।

সংগীতশিল্পী টমি লি ও কিড রকের সঙ্গে সংসার ভেঙে যাওয়ার পর ২০০৭ সালে চলচ্চিত্র প্রযোজক রিক সলোমনকে বিয়ে করেন পামেলা। মাত্র দুই মাস পর তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। ২০১৪ সালের জানুয়ারিতে ফের বিয়ে করেন পামেলা ও রিক। কিন্তু ছয় মাসের মাথায় আদালতে বিচ্ছেদের আবেদন করেন পামেলা।

সপ্তাহ না পেরোতেই আবার পুনর্মিলনের পথে হাঁটেন তাঁরা। গত বছরের আগস্টে পামেলা বিচ্ছেদের আবেদন প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্তের কথা আদালতকে জানান। কিন্তু গত ফেব্রুয়ারি মাসে আবার বিচ্ছেদের আবেদন করেন তিনি। | 89


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ