লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে জেলা বিএনপি’র সাধারন সম্পাদক হাফিজুর রহমান বাবলার নেতৃত্বে ২০ দলীয় জোট বিক্ষোভ মিছিল করেছে।
বিক্ষোভ মিছিলটি জেলা বিএনপি’র কার্যালয় থেকে বের হয়ে শহরের মিশন মোড় আসার পথে পুলিশের বাধায় আবারও বিএনপির কার্যালয়ে ফিরে যায়। এতে জেলা বিএনপি’র যুগ্ন সম্পাদক এ্যাডভোকেট ফজলুল হক সরকার, সদর উপজেলার সম্পাদক এ কে এম মমিনুল হক, জেলা যুব দলের সভাপতি আফজাল হোসেনসহ ২০ দলীয় জোটের শতাধিক নেতা- কর্মী অংশ নেয়।