সিসি নিউজ: নীলফামারীতে বুহস্পতিবার দুপুরে খালের পানিতে পড়ে সজীব (৪) নামের এক শিশু মারা গেছে। নিহত শিশুটি হলো, সদর উপজেলার টুপামারী ইউনিয়নের কালু বুড়ারডাঙ্গা গ্রামের সাহেদ আলীর ছেলে। পারিবারিক সূত্র মতে, বৃহস্পতিবার দুপুরে সকলের চোখ ফাঁকি দিয়ে বাড়ির পাশে থাকা টিউবওয়েলের পানি জমানোর খালে পরে যায় সজীব। অনেক খোজাখুজির পর বিকালে খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাজাহান পাশা শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।