• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

৭৫-এর পর মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির মহোৎসব চলেছে : নূর

Nurচট্টগ্রাম : সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবের হত্যার পর বাংলাদেশে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির মহোৎসব চলেছে। এখন নতুন করে মুক্তিযুদ্ধের ঘোষক বানানোর অপচেষ্টা চলছে।

আসাদুজ্জামান নূর বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’- এই অগ্নিঝরা বক্তব্যের মাধ্যমে স্বাধীনতার ঘোষণা সূচিত হয়েছিল। এই ভাষণের পর বাঙালি জাতি স্বাধীনতা সংগ্রামের জন্য প্রস্তুতি নিয়েছিল।

শনিবার সকালে চট্টগ্রাম নগরীর টেরিবাজার এলাকায় দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত ঐতিহাসিক ৭ মার্চের আলোচনা সভায় মন্ত্রী এ সব কথা বলেন।

জিয়াউর রহমানকে অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে সংস্কৃতিমন্ত্রী বলেন, জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের বিরোধীতাকারীদের মন্ত্রিসভায় স্থান দিয়ে প্রমাণ করেছেন তিনি মুক্তিযুদ্ধে অনুপ্রবেশকারী। বিএনপি-জামায়াত জোট এখন দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। যতই ষড়যন্ত্র করা হোক কিছুতেই বাংলাদেশের উন্নতিকে রুখে দেওয়া যাবে না। তিনি বলেন, যতদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে থাকবে দেশ, পথ হারাবে না বাংলাদেশ।

দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন-সাংসদ নজরুল ইসলাম চৌধুরী, মহিলা সাংসদ ওয়াসেকা আয়েশা খান, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আমিনুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ