কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি : ৮ মার্চ আন্তজার্তিক নারী দিবস উপলক্ষে নীলফামারীর কিশোরগঞ্জে মানববন্ধন হয়েছে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে। শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত শহরের উপজেলা পরিষদ মোড়ে বিভিন্ন সংগঠন অংশগ্রহণ করে বাল্য বিবাহ, নারীর প্রতি সহিংসতা, যৌতুক প্রতিরোধ বিষয়ক কর্মসুচীতে একাত্মতা প্রকাশ করেন।
মানববন্ধন চলাকালে উপজেলা চেয়ারম্যান মোঃ রশিদুল ইসলাম,উপজেলা নির্বাহী অফিসার মোঃ সিদ্দিকুর রহমান,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ সাবিকুন্নাহার,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ শিরিন আক্তার,মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ হাবিবুর রহমান হাবুল উপস্থিত ছিলেন।
নারীর ক্ষমতায়ন-মানবতার উন্নয়ন শীর্ষক মানববন্ধনে উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তরের বিভিন্ন সংগঠন, ব্র্যাক, আরডিআরএস’র নারী অধিকার ইউনিট, পল্লী শ্রী অংশগ্রহণ করে।