• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত

Whip_Iqbarur_Rahim_Pic._07-03-15[1]দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার দিবসের প্রথম প্রহরে দিনাজপুর জেলা প্রশাসন কার্যালয় চত্ত্বরে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন হুইপ ইকবালুর রহিম এমপি’র নেতৃত্বে শহর আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
এরপর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন শহর যুবলীগের আহবায়ক আশরাফুল আলম রমজান, যুগ্ম আহবায়ক হাজী পলাশ, সিরাজুস সালেকিন রানা, সোহরাব হোসেন, মিজু সরকারসহ সংগঠনের সকল নেতাকর্মী, শহর মহিলা আওয়ামীলীগের আহবায়ক খ্রীষ্টীনা লাভলি দাস, যুগ্ম আহবায়ক সেহেলী আকতার ছবি, মহিলা নেত্রী আইরিন লতিফ, শাহনাজ শিউলীসহ মহিলা লীগের নেতাকর্মী, বঙ্গবন্ধু শিশু-কিশোর জেলা শাখার সভাপতি মো. শাহজাহান নভেলের নেতৃত্বে মেলার অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব আজিজুল ইমান চৌধুরী, সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. ফরিদুল ইসলাম, সহ-সভাপতি মো. আলাউদ্দীন, সাংগঠনিক সম্পাদক হাসনে ইমান নয়ন প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ