• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মেক্সিকানে মজলেন রোনাল্ডো

downloadখেলাধুলা ডেস্ক: ইরিনা শায়েক এখন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জীবনে অতীত৷রাশিয়ান সুপার হট মডেল বান্ধবীর সঙ্গে পাঁচ বছরের প্রেমপর্ব চুকিয়ে দিয়েছেন তিনবারের ব্যালন ডি’অর জয়ী আধুনিক ফুটবলের ঈশ্বর৷রোনাল্ডো তাহলে কি এখন সিঙ্গল ?
অনেকে এটাই মনে করছেন৷নারীহীন সিআর সেভেন তো কল্পনারও অতীত৷বাস্তবে রোনাল্ডো চুটিয়ে প্রেম করছেন৷রাশিয়ান অতীতকে ভুলে মেক্সিকান বর্তমানেই মজেছেন তিনি৷রোনাল্ডোর জীবনে নতুন এই নারীর নাম ভ্যানেসা হুপেনকোথেন৷ভ্যানেসা পেশায় টিভি সঞ্চালিকা৷স্প্যানিশ মিডিয়াতে এই মুহূর্তে ভ্যানেসা-রোনাল্ডোকে নিয়েই তোলপাড়৷

শোনা যাচ্ছে রোনাল্ডোর সঙ্গে ডেটিং করতেই নাকি ভ্যানেসা মেক্সিকো থেকে স্পেনে এসেছেন৷২০১০-এ দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ চলাকালীন ভ্যানেসাকে সাংবাদিকের ভূমিকাতেই মাঠে দেখা গিয়েছিল৷যদিও বছর চব্বিশের এই হট সঞ্চালিকা মডেলিংয়ের পাশাপাশি অভিনয়টাও করতে জানেন৷যদিও মাস দুয়েক আগে ব্যালন ডি’অর হাতে রোনাল্ডোর সঙ্গে টিভি সঞ্চালিকা লুসিয়া ভিলালোনের ছবি দেখা গিয়েছিল৷মনে করা হচ্ছিল সিআর সেভেন তার সঙ্গেই প্রেম করছেন৷কিন্তু পরে জানা যায় তা নেহাতই গুজব৷সূত্রের খবর ভ্যানেসাই হতে চলেছেন রোনাল্ডোর নতুন ইরিনা৷দেখা যাক রিয়াল মাদ্রিদের সুপারস্টারের স্টারডমে শেষপর্যন্ত ভ্যানেসা নিজের নাম লেখাতে পারেন কি না৷- ওয়েবসাইট


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ