কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল বলেছেন, সাংবাদিকরা সমাজের দর্পন। সত্য ও নিরপেক্ষ থেকে সংবাদ পরিবেশন করতে হবে। সাংবাদিকরা তাদের লেখুনির মাধ্যমে সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে পারেন দেশ ও জাতীর কাছে। সাংবাদিকরা কোন অপশক্তির কাছে মাথা নত না করে একসাথে কাজ করে যেতে হবে।
গত ৮ মার্চ দিনাজপুর ষ্টেশন রোডস্থ তার নিজ অফিসে কাহারোল প্রেসক্লাবের নব-নির্বাচিত কার্য্য নির্বাহী কমিটির নেতৃবৃন্দ সঙ্গে এক মত বিনিময় সভায় এসব কথা বলেন। এসময় কাহারোল প্রেস ক্লাবের কার্য্য নির্বাহী কমিটির নেতৃবৃন্দের মধ্যে মত বিনিময়ে অংশ নেন সভাপতি একেএম ইব্রাহিম খলিল, সহ-সভাপতি মোঃ আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ ইব্রাহীম খলিল সোহাগ, সাধারণ সদস্য মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।