• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আর্জেন্টিনায় দুই হেলিকপ্টারের সংঘর্ষ: নিহত ১০

1joa28hdআন্তর্জাতিক ডেস্ক: আর্জেন্টিনার উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকায় সোমবার যাত্রীবাহী দুই হেলিকপ্টারের মধ্যকার সংঘর্ষে ১০ আরোহীর সবাই প্রাণ হারিয়েছেন। স্থানীয় এক টিভি রিয়ালিটি শো’য়ের  শুটিংয়ে অংশ নেয়ার সময় ওই দুর্ঘটনাটি ঘটে বলে স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স ও বিবিসি।

সোমবার আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্স থেকে ৭২০ মাইল দূরের ভিল্লা কাস্টেল্লি শহরের কাছে ওই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

আর্জেন্টিনার এক নিরাপত্তা কর্মকর্তা সিজার অ্যাঙ্গোলো সংবাদ সংস্থা রয়টার্সকে বলেছেন,‘ওই দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। আমরা আরো খবর পেয়েছি যে হেলিকপ্টার দুটির কোনো আরোহীই বেঁচে নেই।’ নিহতদের আট জনই হলেন ফরাসি নাগরিক। বাকি দুই বিমানচালক আর্জেন্টিনার নাগরিক ।

তাৎক্ষণিকভাবে ওই দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে যে পাহাড়ি এলাকাটিতে শুটিং চলছিল সেখানকার আবহাওয়া বেশ ভালো ছিল বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা ।

আর্জেন্টিনার ওই টেলিভিশন শোতে ফ্রান্সের বেশ কয়েকজন তারকা খেলোয়ার অংশ নিচ্ছেন বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ