• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

১১ মার্চের দাখিল পরীক্ষা স্থগিত

Exaসিসি নিউজ: ২০ দলীয় জোটের হরতাল কর্মসূচি মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত বৃদ্ধি করার কারণে ১১ মার্চ অনুষ্ঠেয় দাখিল পরীক্ষা স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন শিক্ষা মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার সুবোধ চন্দ্র ঢালী।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ পরীক্ষার সময়সূচি পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে।
এ ছাড়া গত ৩ মার্চ স্থগিতকৃত এসএসসি ও সমমান পরীক্ষা আগামী ২০ মার্চ সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং ৪ মার্চ স্থগিতকৃত পরীক্ষা আগামী ২১ মার্চ সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
পূর্বে ঘোষণা অনুযায়ী গত ১২ ফেব্রুয়ারি স্থগিতকৃত এসএসসি ও সমমান পরীক্ষা আগামী ১৩ মার্চ সকাল ০৯টা থেকে দুপুর ১২টায় এবং গত ১ মার্চ স্থগিতকৃত পরীক্ষা ১৪ মার্চ সকাল ১০টা থেকে দুপুর ০১টায় অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ