দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ফাঁসিতে ঝুলে রাবেয়া খাতুন (৩৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। সোমবার দিবাগত রাতে এই আত্মহত্যার ঘটনা ঘটে। নিহত গৃহবধূ বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের বাছারগ্রামের জবেদ আলীর স্ত্রী।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, সোমবার দিবাগত রাতে পারিবারিক কলহের জের ধরে সবার অজান্তে জাবেদ আলীর স্ত্রী রাবেয়া খাতুন (৩৮) পাশ্ববর্তী পিকপাড়া গ্রামের একটি লিচু গাছে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। মঙ্গলবার সকালে এলাকার লোকজন গলায় ফাঁস লাগানো লাশ দেখতে পেয়ে বীরগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সকাল ১১টায় পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে বীরগঞ্জ থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।