রংপুর: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়য়ের চলমান সংকট নিরসনের প্রেক্ষিতে উভয় পক্ষের মধ্যে সমঝোতা বৈঠক ব্যর্থ হয়েছে। সোমবার রাত প্রায় ৮ টা ১০ মিনিটে রংপুর সার্কিট হাউজে বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রীর বরাতে এইচএন আশিকুর রহমান শিক্ষক সমিতির ১৫ জন শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নিয়ে এই বৈঠকের করেন । টানা সাড়ে তিন ঘন্টার বৈঠকেও শেষ পর্যন্ত কোনো ধরনের সমাধানে আসেতে পারেনি।
বৈঠকে রংপুর-৪ আসনের সংসদ সদস্য ও সরকারের জনপ্রশাসন সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এইচএন আশিকুর রহমান সরকারের বরাত দিয়ে শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার করে ক্লাস-পরীক্ষা সহ ভর্তি পরীক্ষা নিতে আহ্বান জানান। আগামী সিন্ডিকেট মিটিং সব বিষয়ে আলোচনা করা হবে বলেও তিনি আশ্বস্ত করেন।
সবশেষে কোন কিছুতেই কাজ না হওয়ায় শেষ পর্যন্ত এইচএন আশিকুর রহমান বিষয়টি সরকারের সংশ্লিষ্টকে জানানে বলে বৈঠকের সমাপ্তি করেন ।
বৈঠকে থাকা নীল দল থেকে নির্বাচিত শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য ড. তুহিন ওয়াদুদ বলেন,সরকারের জনপ্রশাসন সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আন্দোলন থেকে সরে এসে ক্লাস পরীক্ষা নিতে আহবান জানিয়েছেন। আমার মনে হয় আন্দোলন যে কেউ করতেই পারেন। তবে ক্লাস পরীক্ষা চালিয়ে ভর্তি পরীক্ষাটা অন্তত পক্ষে নেওয়া উচিৎ ।
আন্দোলনরত শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড.পরিমল চন্দ্র বর্মন বলেন,আমরা এই উপাচার্যের অপসারান ও অতিদ্রুত নতুন উপাচার্যের জন্য সরকার যাতে পদক্ষেপ নেয় সে জন্য রংপুর-৪ আসনের সংসদ সদস্য ও সরকারের জনপ্রশাসন সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এইচএন আশিকুর রহমান কে জানিয়েছি ।