• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সহকর্মীকে গ্রেপ্তার, আইনজীবীদের বিক্ষোভ

Bikovগাজীপুর: এক সহকর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে গাজীপুরে আইনজীবীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। বুধবার দুপুরে গাজীপুর বারের আইনজীবীরা এ কর্মসূচি পালন করে।

আইনজীবীদের অভিযোগ, জমি সংক্রান্ত বিরোধের জেরে গাজীপুর বারের আইনজীবী ইব্রাহিম খলিলের নামে জয়দেবপুর থানা একটি চাঁদাবাজি মামলা করে প্রতিপক্ষরা। পুলিশ বিনা তদন্তে ওই মামলায় গত মঙ্গলবার রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। এ ঘটনার প্রতিবাদে গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে আইনজীবীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি রাজবাড়ি সড়ক প্রদক্ষিণ শেষে ফের আদালত প্রাঙ্গণ গিয়ে সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য দেন, জিপি অ্যাডভোকেট আমজাদ হোসেন বাবুল, পিপি অ্যাডভোকেট হারিজ উদ্দিন আহমদ, গাজীপুর আইনজীবী সমিতির সভাপতি দেওয়ান মো. ইব্রাহিম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনির হোসেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা জয়দেবপুর থানার উপ-পরিদর্শক ওমর ফারুক আইনজীবী গ্রেপ্তারের কথা স্বীকার করে জানান, মহানগরের ডেগেরচালা এলাকার জালাল উদ্দিনের স্ত্রী স্বপ্না আক্তার বাদী হয়ে জয়দেবপুর থানায় মারধর ও চাঁদাবাজির মামলা দায়ের করেন। পরে মঙ্গলবার গভীর রাতে ইব্রাহিম খলিলকে আটক করা হয়। আটকের পর ওই আইনজীবীকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ