• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

দিনাজপুরে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য মেলার উদ্বোধন

Shishu Mela Picদিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিশু মেলার উদ্বোধন করা হয়েছে। শহরের সুবিধাবঞ্চিত পিছিয়ে পড়া শিশুদের মেধা বিকাশের লক্ষে শিশুবান্ধব পরিবেশ তৈরী, অভিভাবক-কমিউনিটি জনগন শিশুদের বিষয়ে সচেতন ও শিশুরা যাতে অধিক আনন্দ উপভোগ করতে পারে সেই লক্ষ্য নিয়ে ২ দিনব্যাপী শিশু মেলার আয়োজন করা হয়।
বুধবার সকাল ১০ টায় দিনাজপুর শিশু একাডেমী প্রাঙ্গনে ভালনার‌্যাবল চাইল্ড ওয়েলবিং প্রজেক্ট-দিনাজপুর এডিপি ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের যৌথ আয়োজনে ২ দিনব্যাপী শিশু মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী।
মেলার উদ্বোধন করে প্রধান অতিথি জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী বলেন, আমাদের নিজের সন্তানদের পাশাপাশি প্রতিবেশী সমাজের পিছিয়ে পড়া শিশুদের প্রতিও যতœবান হতে হবে। শুধুমাত্র নিজের সন্তানটি যদি এগিয়ে যায় আর সমাজের সুবিধাবঞ্চিত শিশুরা পিছিয়ে পরে, তাহলে এতে কোন স্বার্থকতা নেই। সম্মিলিতভাবে প্রতিটি শিশু যদি সমানভাবে এগিয়ে যায় তাহলেই প্রকৃত স্বার্থকতা।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর এডিপি ম্যানেজার রোলেন্ড গোমেজ’র সভাপতিত্বে শিশু মেলার উদ্বোধনের শুরুতে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রজেক্ট ম্যনেজার পরিমল হেমরম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. সাইফুল আলম, ইউনিটি ফর এনজিও’স দিনাজপুর এর সহ-সভাপতি ও জেলা ব্র্যাক প্রতিনিধি মো. মহসিন আলী।
স্থানীয় অভিভাবকরা তাদের পারিবারিক পরিবেশে শিশুদের যতœ ও সুরক্ষায় অধিক ভুমিকা রেখে বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের সাথে সেতুবন্ধন তৈরী করে বিভিন্ন সেবা প্রাপ্তিতে শিশুদের অগ্রাধিকার নিশ্চিত করবে বলে মনে করেন শিশু মেলার উদ্বোধনী অনুষ্ঠানের বক্তারা।
২ দিনব্যাপী মেলায় ম্যাজিক শো, পুতুল নাচ, নাগর দোলা, হাতে মেহেদী দেয়া এবং বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হয়। মেলার উদ্বোধনী দিনে দিনাজপুর শহরের সুবিধাবঞ্চিত পিছিয়ে পড়া প্রায় ৩ হাজার শিশু ও তাদের অভিভাবক অংশগ্রহণ করে।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুরের প্রজেক্ট অফিসার রতন দাস ও শিউলী বেগমের সার্বিক তত্বাবধানে শিশু মেলার উদ্বোধন ও আলোচনা সভা সঞ্চালনা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুরের প্রজেক্ট অফিসার এন্টিনা দাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ