• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বরিশালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কার্যালয়ে অগ্নিসংযোগ

Agunবরিশাল : বরিশাল নগরীর গোড়াচাঁদ দাস রোডে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা আঞ্চলিক উপ-পরিচালকের কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ১২টার দিকে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে অফিস কক্ষের একটি কম্পিউটার ও একটি প্রিন্টার পুড়ে গেছে।

উপ-পরিচালক কার্যালয়ের নৈশপ্রহরী জাহিদুল ইসলাম জানান, তিনি অফিস কক্ষের সামনে অবস্থান করছিলেন।এমন সময় অফিসের ১০৩ ও ১০৪ নম্বর কক্ষে ধোয়া উড়তে দেখে ছুটে যান। তিনি আরো জানান, কার্যালয়ের পাশে বসবাসকারী গাড়ি চালক লুৎফর রহমান ও পিওন মিলে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

খবর পেয়ে রাত সোয়া ১২টার দিকে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে তারা কাউকে আটক করতে পারেনি।

থানার উপ-পরিদর্শক আবু তাহের জানান, দুর্বৃত্তরা অফিস কক্ষের পেছনে সীমানা প্রাচীর ডিঙ্গিয়ে ভেতরে প্রবেশ করে এবং পেছনের জানালার কাঁচ ভেঙে কেরোসিন দিয়ে অফিস কক্ষে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়।

নাশকতা সৃষ্টির লক্ষ্যে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে বলে মন্তব্য করেন তিনি। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের তৎপরতা চলছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ