• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চিলমারীতে মায়ের সাথে অভিমান করে কিশোরীর আত্মহত্যা

Attoচিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে মায়ের সাথে অভিমান করে বালাবাড়িহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্রী স্মৃতি আক্তার (১৩) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে। বুধবার সন্ধায় নীজ ঘরের ধড়নার সাথে ওড়না পেচিয়ে কিশোরী আতœহত্যা করেন। নিহত স্মৃতি আক্তার বালাবাড়ি কিশামত বানু এলাকার মোঃ রস্তম আলীর মেয়ে। নিহতের পবিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায় বুধবার বিকালে মোবাইল ফোনকে কেন্দ্র করে মায়ের সাথে তার মেয়ে স্মৃতি’র কথা কাটি হয়। এর পর তার মা লাবনি বেগম নীজ ঘরে তালবদ্ধ করে রাখে। পরে সন্ধা ৭ টার দিকে দরজা খুলে ঘরের ধরনার সাথে স্মৃতিকে ঝুলতে দেখে চিৎকার করেন। পরে পরিবারের ও এলাকার লোকজন এসে তাকে নামিয়ে চিলমারী হাসপাতালে নিয়ে এলে কর্ত্যবরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করলে মূহুত্বেই শোকের ছাড়া নেমে আসে।
এ ব্যাপারে চিলমারী মডেল থানার এস আই মামলার তদন্ত কর্তকর্তা মোঃ আনিচ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। এবং নিহতের অবিভাবক, স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও এলাকবাসীর কোন অভিযোগ না থাকায় এবং তাদের দাবি মোতাবেক স্থানীয় ভাবে দাফন করার অনুমতি দেয়া হয়েছে।

চিলমারীতে ডায়রিয়া ও নিমোনিয়ার প্রাদূর্ভাব
কুড়িগ্রামের চিলমারীতে হঠাৎ করে ডায়রিয়া ও নিমোনিয়ার প্রাদূর্ভাব দেখা দেওয়ায় গত সাত দিনে শতাধিক মানুষ আক্রান্ত হয়ে পড়ছে। এর মধ্যে চিলমারী হাসপাতালে ২৫ জন ভর্তি রয়েছে। এদের বেশির ভাগ শিশু। এসব রোগীদের ভীড়ে কর্তব্যরত চিকিৎসকদের হিমসিম খেতে হচ্ছে। আবার অনেকে বহি:র্বিভাগ থেকে চিকিৎসা নিয়ে বাড়ী ফিরে যাচ্ছেন। তবে সিট সংকট থাকলেও পর্যাপ্ত ঔষধ রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
উপজেলার থানাহাট ইউনিয়নের লতারানী অভিযোগ করেন, আমার ছেলে নিলয় (১০মাস) ডায়রিয়ায় আক্রান্ত হওয়ায় হাসপাতালে ভর্তি করেছি। মহিলা ওয়ার্ডে সিট না থাকায় পুরুষ ওয়ার্ডে থাকতে হয়েছে। এতে অনেক সমস্যা হচ্ছে। শুধু লতারানী নয় তার মতো আরো কয়েকজন মহিলা ও শিশুকে পুরুষ ওয়াডে চিকিৎসা নিতে দেখা গেছে। এবং বারান্দায়ও ডায়রিয়া রোগীদের চিকিৎসা নিতে দেখা গেছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, গত সাত দিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে নুরসাদ জাহান (১৫মাস), বাধন (১৯মাস), আরিফ (৫), সজিব (৩মাস), এছমোতারা (২), মেহেদী (৩), ২৫ জন ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। এছাড়া অনেকেই বহি:র্বিভাগ থেকে চিকিৎসা নিয়ে বাড়ি চলে গিয়েছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল কালাম আজাদ জানান, আবহাওয়া পরির্বনের কারনে ডায়রিয়া ও নিমোনিয়া দেখা দিয়েছে। তবে ভয় পাওয়ার মত কিছুই না। হাসপাতালে পর্যাপ্ত ঔষধ সরবরাহ রয়েছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ