• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে বিএনপি’র মিছিলে পুলিশের ধাওয়া ॥ মান্নান সরকার আটক

BNP Abdul Mannan Arrest Pic-001দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে বিএনপির নেতাকর্মীরা শহরের কয়েকটি স্থানে বিক্ষোভ মিছিল করেছে। মিছিল থেকে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান সরকারকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ২০ দলীয় জোটের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মুকুর চৌধুরীর নেতৃত্বে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী একটি বিক্ষোভ মিছিল বের করে। লিলির মোড় থেকে মিছিলটি বের হয়ে জেল রোড দিয়ে মডার্ণ মোড়ে গিয়ে শেষ করে। মিছিল শেষে নেতাকর্মীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করার সময় পুলিশ পিছন থেকে তাদের ধাওয়া করে। এ সময় অন্যান্য সব নেতাকর্মীরা পালিয়ে গেলেও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান সরকারকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
এদিকে জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাসুদুল ইসলাম মাসুদের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী শহরের নিমতলা মোড় থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে মুন্সিপাড়া হয়ে লিলির মোড়ে পৌঁছলে পুলিশ ধাওয়া দিয়ে মিছিলটিকে ছত্রভঙ্গ করে। এছাড়া বাহাদুর বাজার ট্রাফিক মোড় থেকে জেলা ছাত্রদলের সদস্য সচিব মকসেদুল ইসলাম টুটুলের নেতৃত্বে একটি খন্ড মিছিল বের হয়ে পৌরসভার মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মেষ করে। সমাবেশে বক্তারা অবিলম্বে তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করা, ২০ দলীয় জোটের শীর্ষ নেতাসহ আটক সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি ও তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।
মিছিল ও সমাবেশে জেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অধ্যাপক মো. কামরুজ্জামান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. আসলাম হোসেন, তাতী বিষয়ক সম্পাদক মো. আলম শাহ, বিএনপি নেতা সাবেক ভিপি হামিদুর রহমান, পৌর বিএনপির সহ-সভাপতি সিরাজ আলী সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক মুখলেসুর রহমান শেবাল, বিএনপি নেতা আবু নাছার প্রধান, যুবদল নেতা মুখলেসুর রহমান বাবু, জেলা তরুন দলের সভাপতি মো. শাহনেওয়াজ হোসেন মিন্টু, বিএনপি নেতা মোশাররফ হোসেন, মো. সেলিম, ফজলে রাব্বি, শাহজালালসহ অন্যান্য নেতাকর্মী অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ