• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জলঢাকায় তিস্তা সেচ ক্যানেল পরিদর্শন সড়কে ভাঙ্গন: থানায় মামলা

CC NEWSজলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বৃহস্পতিবার তিস্তা সেচ ক্যানেল পরিদর্শন সড়ক আকষ্মিক ভাবে ভেঙ্গে গেছে। এর ফলে ডালিয়ার সাথে যানবাহন চলাচলে বিছিন্ন হয়ে পড়েছে। ক্যানেলের পানি শুকিয়ে চলতি ইরি-বোরো মৌসুমে কৃষকরা ক্ষতির আশংকা করছেন সেচ ক্যানেলটির সুবিধাভোগি হাজার হাজার কৃষক। ক্যানেলের পানি সড়কের ভাঙ্গন দিয়ে জমিতে প্রবেশ করে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

এ ঘটনায় রবিউল ইসলাম নামে একজনকে আসামী করে জলঢাকা থানায় মামলা দায়ের করেন জলঢাকা পওর শাখা-৫, পাউবো, নীলফামারী এর শাখা কর্মকর্তা শাহজাহান আলী।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার কাঁঠালী ইউনিয়নের দক্ষিণ দেশীবাই মুন্সিপাড়া এলাকায় দেশের বৃহত্তর তিস্তা সেচ ক্যানেলের দিনাজপুর লাইনের নীলফামারী-ডালিয়া পরিদর্শন সড়কে ভাঙ্গন। প্রত্যক্ষদর্শি ও এলাকাবাসী এই ভাঙ্গনের জন্য সেচ ক্যানেলের চোরাইভাবে পানি নেওয়াকে দায়ী করেন।

দায়িত্বরত গেটম্যান ইউসুফ আলী জানান, কিছুদিন আগে পানি চুরি করার জন্য পরিদর্শন সড়কের নিচ দিয়ে পাইপ বোড়িং করে এলাকার কিছু লোকজন। আমি বার বার নিষেধ করেও আমার কথা তারা শোনে নাই। আর যার জন্যই এই ক্ষতি হল।

জলঢাকা পওর শাখা-৫, পাউবো, নীলফামারী এর শাখা কর্মকর্তা শাহজাহান আলী জানান, ইতিমধ্যে জড়িত ব্যক্তির বিরুদ্ধে জলঢাকা থানায় মামলা করা হয়েছে। আইনী প্রক্রিয়ায় তার বিচার হবে।

তিনি আরও জানান, দ্রুত ভাঙ্গন সড়কের মেরামত করা হবে। জলঢাকা থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, অভিযোগের প্রেক্ষিতে তদন্তকারী কর্মকর্তাকে ঘটনাস্থল পরিদর্শনে পাঠানো হয়েছে। তার কাছে শুনে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ