• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা, দগ্ধ ৪

Petorlকক্সবাজার: চকরিয়ার কলেজ এলাকায় যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা হামলায় ৪ যাত্রী দগ্ধ হয়েছে। শনিবার রাত ৮টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে পেট্রোলবোমা হামলার এ ঘটনা ঘটে।

দগ্ধ যাত্রীদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারমুখী সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস চকরিয়া কলেজ এলাকায় পৌঁছলে হামলার শিকার হয়। দুর্বৃত্তরা পেট্রোলবোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। এসময় বাসের চার যাত্রী দগ্ধ হয়।

খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা গিয়ে দগ্ধদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এদিকে, সন্ধ্যায় চকরিয়ায় পুরাতন বাস স্টেশন এলাকায় ১২ থেকে ১৫ জনের এক দল যুবক ৬ থেকে ৭টি গাড়িতে বেধড়ক ভাঙচুর চালিয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ও নাশকতা ঠেকাতে প্রশাসনিক সব প্রস্তুতি রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ