• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জাতীয় পার্টিতে তিন নেতার পদায়ন

JAPAঢাকা: জাতীয় পার্টির এক কেন্দ্রীয় নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং আরো দুই নেতাকে বিভিন্ন পদে মনোনীত করেছেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। দলের গঠনতন্ত্রের ৩৯ ধারার ক্ষমতাবলে সম্প্রতি তিনি এ নিয়োগ দেন।

জানা গেছে, জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রচার সম্পাদক মনিরুল ইসলাম মিলনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে। এর আগে পার্টির শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়। পার্টির বর্তমান যুগ্ম প্রচার সম্পাদক বেলাল হোসেনকে পদোন্নতি দিয়ে প্রচার সম্পাদক পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া সম্প্রতি জাতীয় পার্টিতে যোগ দেওয়া আলমগীর কবিরকে নরসিংদী জেলা জাতীয় পার্টির সহসভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে।

প্রচার সম্পাদকের অতিরিক্ত দায়িত্ব পাওয়া জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা বেলাল হোসেন বলেন, ‘পার্টির চেয়ারম্যান বিশ্বাস করে আমাকে যে দায়িত্ব দিয়েছেন, তা নিষ্ঠার সঙ্গে পালন করতে সর্বোচ্চ চেষ্টা করব।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ