• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নির্বাচনের ব্যাপারে খালেদার সঙ্গে কথা হয়নি

Narsingdi-Minister-Picture-14.03নরসিংদী: ‘আপনি নির্বাচনে অংশ নেননি। আজকে আপনি দাবি করছেন এ ইলেকশন শেষ হলে আবার একটি ইলেকশন হবে বলে কথা ছিল। এটি নিয়ম রক্ষার ইলেকশন। চ্যালেঞ্জ করে বলছি এমন কোনো কথা কারো সঙ্গে কখনো হয়নি। ক্ষমতায় যেতে ব্যর্থ হয়ে খালেদা জিয়ার ছেলে তারেক রহমান জয়কে হাইজ্যাক করার জন্য এফবিআইকে ঘুষ দিতে গিয়েছিল। যাকে দিয়ে ঘুষ দিয়েছিল সে আটক হয়েছে। যে ঘুষ নিয়েছে সেও আটক হয়েছে। আর খালেদা জিয়া সবকিছুকে মিথ্য বলে চালানোর চেষ্টা করছেন, যা বাংলার মানুষ কখনো মেনে নেবে না। আন্দোলনের নামে খালেদা জিয়া মানুষ হত্যা করছে।’

শনিবার বিকেলে শহরের পৌর ঈদগাহ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত বিএনপি জামায়াতের হরতাল-অবরোধের নামে নৈরাজ্যের প্রতিবাদে ডাকা ১৪ দলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বেগম মতিয়া চৌধুরী একথা বলেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও পানি সম্পদ প্রতিমন্ত্রী লে. কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হিরুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, আওয়ামী লীগের দপ্তর সম্পাদ ডা. আবদুল সোবহান গোলাপ, নরসিংদী-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শহর আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান কামরুল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ