• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দর্শক মাতাবেন নিশিতা বড়ুয়া

Nisitaবিনোদন ডেস্ক : যশোর ক্যান্টনমেন্ট মাতাবেন ক্লোজআপ তারকা নিশিতা বড়ুয়া। ১৯ মার্চ, বৃহস্পতিবার যশোর ক্যান্টনমেন্টে অনুষ্ঠিত হবে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান সৈনিক সন্ধ্যা। এ অনুষ্ঠানে গান পরিবেশন করবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নিশিতা।
বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন এরিয়া ও ডিভিশন এবং এটিএন বাংলার যৌথ আয়োজনে গত বছর থেকে নিয়মিতভাবে অনুষ্ঠিত হচ্ছে এ বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানটি। দেশের স্বনামধন্য শিল্পীবৃন্দ এসব আয়োজনে অংশগ্রহন করলেও এবারই প্রথম অংশগ্রহণ করছেন নিশিতা বড়ুয়া।
সৈনিক সন্ধ্যায় নিশিতা বড়ুয়া ছাড়াও সংগীত পরিবেশন করবেন- আঁখি আলমগীর, এসআই টুটুল, মুহিন প্রমুখ। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন- বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টসের শিল্পীবৃন্দ। প্রায় তিন ঘণ্টাব্যাপী এ অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে এটিএন বাংলা।
লোপা হোসাইনের উপস্থাপনায় অনুষ্ঠানটি যৌথভাবে প্রযোজনা করবেন- মুকাদ্দেম বাবু ও রাসেল মাহমুদ।
সম্প্রতি সিনেমার প্লে-ব্যাক নিয়ে ব্যস্ত সময় পার করছেন নিশিতা বড়ুয়া। তবে পাশাপাশি মঞ্চেও পারফর্মেন্স করছেন এ কণ্ঠশিল্পী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ