• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ অভিনেত্রীর

roti-agni-1426420952বিনোদন ডেস্ক :  স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও হুমকি দেওয়ার অভিযোগে  মামলা দায়ের করেছে বলিউড অভিনেত্রী রতি অগ্নিহোত্রী।
রতি পুলিশের কাছে অভিযোগ করেছেন, তার স্বামী তার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালাতেন। তার শরীরে মারধরের চিহ্নও পুলিশের কাছে দেখিয়েছেন তিনি। ডেপুটি পুলিশ কমিশনার এস জয়কুমার ভারতীয় একটি সংবাদমাধ্যমকে একথা জানিয়েছেন।
১৯৮৫ সালে অনিল ভিরওয়ানীর সঙ্গে বিয়ে হয় রতির। অনিল পেশায় আর্কিটেক-ব্যবসায়ী। ৫৪ বছরের এই বলিউড অভিনেত্রী মুম্বাইয়ের ওরলি এলাকায় স্বামী ও অভিনেতা পুত্র তনুজের সঙ্গে থাকতেন।
রতি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তিনি এই অত্যাচারের শিকার। তবে এই অত্যাচার ও হুমকির পিছনে সঠিক কী কারণ, তা স্পষ্ট করেননি রতি।
এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ