• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুর সরকারী মহিলা কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন

Govtদিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর সরকারী মহিলা কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচী পালন করেছে। জাতীয় বিশ্ববিদ্যালয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে কলেজ ক্যাম্পাসে এই কর্মসূচী পালন করে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।
শনিবার সকালে অনুষ্ঠিত মানববন্ধনে নেতৃত্বে দেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আনজুমান আখকার। “নিরাপদে ক্লাশ করতে চাই ও পরীক্ষা দিতে চাই” এই শ্লোগান লিখিত ব্যানার নিয়ে শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেয়। প্রায় ঘন্টাব্যাপাী অনুষ্ঠিত মানববন্ধনে কলেজে সকল শিক্ষক-শিক্ষিকা, ছাত্রী ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গৃহিত কর্মসূচীর অংশ হিসেবে সারা দেশের ন্যায় দিনাজপুর জেলার আমবাড়ী ডিগ্রী কলেজে শনিবার (১৪ মার্চ) সকাল ১১ টা থেকে পৌনে ১১টা পর্যন্ত কলেজের শিক্ষক, কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা মানববন্ধন কর্মসূচী পালন করেছে। মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ এইচএম এরশাদ হোসেন, উপাধ্যক্ষ মো. মিজানুর রহমান, সহকারী অধ্যাপক মো. অনিল চন্দ্র সরকার, মো. আব্দুর রহিম, প্রভাষক মো. খুরশিদ আলম (নাদিম), প্রভাষক মো. মেনহাজুল ইসলাম (মানিক), প্রভাষক ডালিম কুমার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ