• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খানসামায় পুলিশ ও সাংবাদিকদের সাথে শিশু সাংবাদিকদের মতবিনিময়

Khansama news (shisu reporter) 14.03.15খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় প্রেসক্লাব ও থানার সাথে উপজেলার শিশু সাংবাদিক ফোরামের সদস্যদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে উপজেলার পাকেরহাটে সমাজ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র’র ইউনিয়ন অফিসে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অতিথি হিসেবে খানসামা থানার এসআই রেজাউল করিম, খানসামা প্রেস ক্লাবের সভাপতি মোজাফফর হোসেন, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ও প্রচার সম্পাদক শাহনুর রহমান শাহীন, এসইউপিকে’র প্রকল্প কর্মকর্তা (প্রশিক্ষণ) খায়রুল আলম, টেকনিক্যাল অফিসার মনজু আরা, কমিউনিটি ফ্যালিটেটর দেলোয়ার হোসেন, প্রশান্ত রায় ও সাদিয়া বেগম উপস্থিত ছিলেন। এতে উপজেলার ছয় ইউনিয়নের শিশু সাংবাদিক ফোরামের সদস্যরা অংশগ্রহণ করে। সভায় ইভটিজিং, বাল্যবিয়ে ও নারী নির্যাতন, স্কুল ঝরে পড়া রোধে কারণীয়সহ বিভিন্ন ঘটনার তথ্য উপাত্ত সংগ্রহ, সোর্সদের সহায়তা, প্র্যাকটিক্যাল সাংবাদিকতার কলা-কৌশল এবং বাংলাদেশ সরকারের দন্ডবিধি মোতাবেক আইন প্রয়োগকারী সংস্থার কার্যকরী ভূমিকার সম্পর্কে আলোকপাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ