• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ইমরান খানের ৫০ হাজার রুপি জরিমানা

downloadআন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক ক্রিকেট তারকা এবং পাকিস্তান তেহরিকে ইনসাফ বা পিটিআই’এর প্রধান ইমরান খানকে সিন্ধু প্রদেশের হাইকোর্ট ৫০ হাজার রুপি জরিমানা করেছে। তার বিরুদ্ধে দায়ের করা মুত্তাহিদা কওমি মুভমেন্ট বা এমকিউএম’এর ৫০০ কোটি  রুপি মানহানির মামলায় আদালতে সশরীরে হাজির না হওয়ায় ইমরানের এ জরিমানা করা হয়।
সশরীরে হাজির না হওয়ায় এর আগে ইমরান ও তার আইনজীবীকে লিখিত আর্জি দাখিলের সুযোগ থেকে বঞ্চিত করেছিল আদালত। আজ(রোববার) আগের এ রুলিং প্রত্যাহারের জন্য আদালতে হাজির হয়ে আর্জি পেশ করেন ইমরানের আইনজীবী মুশাররফ আজহার।

বিচারক শাফি সিদ্দিকি এ আর্জি মঞ্জুর করেন এবং ইমরানকে ৫০ হাজার রুপি জরিমানা করেন। তিনি বলেন, মামলার পরবর্তী শুনানির সময় অবশ্যই আদালতে হাজির হতে হবে ইমরান খানকে।
এমকিইএম’এর প্রধান আলতাফ হোসেইনের বিরুদ্ধে বক্তব্য দেয়ার কারণে দলটির পক্ষ থেকে ২০১৩ সালে ৫০০ কোটি রুপির মানহানির মামলা করা হয়েছিল।- ডন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ