• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরের হামুরহাটে বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি: আহত ৮

Dakatiসিসি নিউজ: নীলফামারী সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের হামুরহাটে ডাকাতির ঘটনা ঘটেছে। রবিবার রাতে ডাকাত দলটি একটি বাড়ি ও ওই হাটের ৬টি ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি করে। এ সময় ডাকাতদের হামলায় মহিলাসহ আট জন আহত হয়। আহতরা হলো নুর ইসলাম, তার স্ত্রী আমেনা, হোটেল শ্রমিক আতাউর(১৬), চন্দন(১৭), আমজাদ(১৮), পর্বত(১৬), মাজেদুল(২০)  মিঠু (১৭)। তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছে। ডাকাদির খবর পেয়ে রাতেই সৈয়দপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গেলে ডাকাতদল পালিয়ে যায়। সোমবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হাসান, সহকারি পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) এ,এম,এম সাজেদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

হামুর হাটের নুর ইসলাম জানায় ১৫/২০ জনের ডাকাত দল ধারালো অস্ত্র নিয়ে রবিবার রাত প্রায় দুইটার দিকে তার বাড়িতে এবং হামুরহাটের ৬টি ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতির ঘটনা ঘটায়। ডাকাতদল তার বাড়িতে স্ত্রীর স্বর্ণের গহনা সহ মোট লক্ষাধিক টাকা ডাকাতি করে। এ সময় ধারালো অস্ত্র দেখিয়ে তাদের স্বামী স্ত্রীকে মারধর করে একটি ঘরে বেঁধে রাখে।

ওই হাটের কনকের হোটেলের শ্রমিক মাজেদুল জানায় ডাকাতরা তাদের হোটেলে প্রবেশ করে ঘুমন্ত ৬ জন শ্রমিক কে বেধরক মারধর করে বেধে রাখে। এরপর হোটেলের ক্যাশ বাক্স ভেঙ্গে ৩০ হাজার টাকা লুট করে। এরপর হামুর হাটের মিঠু ডেকোরেটরের একটি কম্পিউটার, চন্দন টেলিকম থেকে ৫০ হাজার টাকা, গনেশের মুদি থেকে আড়াই লাখ টাকার , সু-কুমারের মুদির দোকান থেকে দেড় লাখ টাকা, কাঞ্চন সরকারের মুদি দোকান থেকে ৫০ হাজার টাকার মালামাল ও নগদ অর্থ সহ মোট প্রায় ১০ লাখ টাকা নিয়ে যায়। সৈয়দপুর থানার ওসি ইসমাইল হোসেন জানান রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে গেলে ডাকাত দল পালিয়ে যায়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ