• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে অপহরণ মামলায় যুবকের ১৪ বছর কারাদণ্ড

Karadondoদিনাজপুর প্রতিনিধি : জেলার বিরলে অপহরণের দায়ে মো. জাহিদুল ইসলাম (২৪) নামে এক যুবকের ১৪ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড প্রদান করেছেন আদালত।

জাহিদুল ইসলাম উপজেলার হাসপাতালপাড়ার মো. হোসেন আলীর ছেলে। নারী ও শিশু আদালতের বিচারক মো. আখতারুজ্জামান সোমবার বিকেলে এ রায় প্রদান করেন।

মামলার তদন্তকারী অফিসার উপ-পরিদর্শক (এসআই) সুশান্ত কুমার সরকার জানান, ২০১২ সালের আগস্ট মাসে বিরল উপজেলার হাসপাতালপাড়ার মো. হোসেন আলীর ছেলে একই এলাকার মো. আইনুল হকের মেয়েকে অপহরণ করেন। এ বিষয়ে আইনুল হকের স্ত্রী নাজমুন আক্তার রেবেকা বাদী হয়ে ২০১২ সালের ২৫ আগস্ট বিরল থানায় একটি অপহরণ মামলা করেন। মামলার সূত্র ধরে বিরল থানার পুলিশ টঙ্গী থানার সহযোগিতায় টঙ্গী থেকে অপহৃতকে উদ্ধার করে।

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাই সরকার অপহরণ মামলায় মো. জাহিদুল ইসলামের ১৪ বছরের কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ